লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাল ইসরায়েল
লেবাননের দুটি গ্রামে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের দক্ষিণাঞ্চলের কাফর শুবা ওদাইশেহ এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, আল মায়াদিন টিভির বরাত দিয়ে অ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ।
ওই গ্রাম দুটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি।
৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল হামাস ।
এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক সাইটগুলোর দিকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরেই ইসরায়েল লেবানন-সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ওদিনই দক্ষিণ-পূর্ব লেবাননের বেশ কয়েকটি ভারী কামান নিক্ষেপ করে জবাব দেয় ইসরায়েলি বাহিনী।