শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লা সিটির নির্বাচন ১৫ জুন

মোহাম্মদ খাইরুল আমিন 25 এপ্রিল 2022, 02:18 দুপুর 220 বার পঠিত
কুমিল্লা সিটির নির্বাচন ১৫ জুন

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন ১৫ জুন। তৃতীয় নির্বাচনের ভোটগ্রহণের জন্য এই তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নতুন ইসির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কুমিল্লা সিটি নির্বাচন এবং আটকে থাকা ইউপি ও স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ব্রিফ করেন। তিনি বলেন, কুমিল্লা সিটির ভোট হবে ১৫ জুন। একই দিনে ৬টি পৌরসভা, ১টি উপজেলা আর ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ মে পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৯ মে বাছাই। ২৬ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এসব প্রক্রিয়া শেষ করে ভোট অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে ইভিএমে। এই ভোটের রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন ইসির পরিচালক (নির্বাচন কর্মকর্তা) শাহেদুন্নবী চৌধুরী।