বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 26 জুলাই 2020, 12:03 দুপুর 94 বার পঠিত
ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। শনিবার দেশটির ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা।

১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ান সংসদের স্পিকার জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।