বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্ষমতা হারালে কারাদন্ড হতে পারে নেয়ানিয়াহুর

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 03:54 দুপুর 812 বার পঠিত
ক্ষমতা হারালে কারাদন্ড হতে পারে নেয়ানিয়াহুর

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধানবিষয়ক আইনজীবী আমির ফুক্স এ কথা জানিয়েছেন।
শনিবার তেলআবিবে তিনি বলেন, দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে ২০২০ সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না। তবে ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে।  

ফুক্স আরো বলেন, গত দুই বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে, নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন? কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শিগগিরই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তাতে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।