করোনায় প্রাণ হারাল অলিম্পিকে সোনাজয়ী হকি তারকা
মহামারি করোনাভাইরাস কেড়ে নিল মস্কো অলিম্পিকে সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংকে। করোনা আক্রান্ত হয়ে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হতে হয় রবীন্দ্রকে।
২ সপ্তাহ ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করে শনিবার (৮ মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৮০ সালের সোনাজয়ী অলিম্পিয়ান। খবর আনন্দবাজারের।
এর আগে গত বৃহস্পতিবারই (৬ মে) করোনা মুক্ত হন তিনি। কিন্তু শুক্রবার (৭ মে) হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ভেন্টিলেশনেও রাখতে হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।
সাবেক হকি প্লেয়ারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াজগৎ। ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টুইট করেন, ‘শ্রী রবীন্দ্র পাল সিংজি করোনার কাছে হেরে গেছেন, জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারত ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে হকি দলের সোনাজয়ী এক সদস্যকে হারিয়েছে। ভারতীয় খেলাধুলায় তার অবদান সবসময় মনে রাখা হবে।