করোনায় চরম বিপর্যস্ত আমেরিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
10 সেপ্টেম্বর 2021, 10:12 দুপুর
•
230 বার পঠিত
নানা পদক্ষেপগ্রহণ করার পরও বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু করছে না। বরং কিছু কিছু প্রভাবশালী অঞ্চলে মারাত্মক আকার ধারণ করছে। পৃথিবীর নেতৃত্বস্থানীয় এক জাতি যারা কিনা নিজেদের প্রযুক্তিগত উন্নতির কারণে বিশ্বব্যাপী সমাদৃত, তারা রীতিমতো নাকানিচুবানি খাচ্ছে এই অদৃশ্য ভাইরাসের কাছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৯৮ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি ৩৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ১৯ হাজার।