বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় ব্যাপকহারে কমেছে মানুষের গড় আয়ু

অনলাইন নিউজ পোর্টাল 29 সেপ্টেম্বর 2021, 04:08 দুপুর 232 বার পঠিত
করোনায় ব্যাপকহারে কমেছে মানুষের গড় আয়ু

করোনা ভাইরাসে একের পর এক রেকর্ড ভাঙছে। এবার মানুষের গড় আয়ুতেও বসিয়েছে থাবা। অক্সফোর্ডের একটি সমীক্ষায় সামনে এলো সেই তথ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম গড় আয়ুর ক্ষেত্রে এমন ধাক্কা এলো। ওই সমীক্ষায় দেখা গেছে, ভাইরাস বনাম মানুষের যুদ্ধে বিশ্বজুড়ে এক ধাক্কায় কমে গিয়েছে মানুষের গড় আয়ু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডিমিয়োলজি’তে।

২৯টি দেশের ২০২০ সালের মৃত্যু-নথি এক জায়গায় জড়ো করে এই সমীক্ষাটি শুরু হয়েছিল। দেখা গেছে, ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশের মানুষেরই গড় আয়ু কমেছে। এই প্রেক্ষিতে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, বহু বছর ধরে একটু-একটু করে মানুষের জীবনকালের যে উন্নতি ঘটেছিল, তা এই অতিমারীতে এক ধাক্কায় ধুয়ে সাফ হয়ে গেল।