শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় আরও ১০ হাজার প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল 04 মে 2021, 09:19 সকাল 209 বার পঠিত
করোনায় আরও ১০ হাজার প্রাণহানি

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ২৬ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪১ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৪৭৮ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬৮৯ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন।