বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় ২৪ ঘন্টায় ১০ হাজার ৭৪৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 27 এপ্রিল 2021, 09:33 সকাল 74 বার পঠিত
করোনায় ২৪ ঘন্টায় ১০ হাজার ৭৪৯ জনের মৃত্যু

 করোনাভাইরাসে ২৪ঘন্টায়  বিশ্বে নতুন করে ১০ হাজার ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৯৩৪ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৪ লাখে।
 মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৮৬৭ জন।
 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।