শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার প্রভাবে ধুঁকছে নেপাল

অনলাইন নিউজ পোর্টাল 05 জুন 2021, 07:39 বিকাল 613 বার পঠিত
করোনার প্রভাবে ধুঁকছে নেপাল

করোনা মহামারির প্রভাবে ধুঁকছে নেপাল। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দৃশ্যমানভাবে কমলেও এখনো সেখানকার হাসপাতালগুলোতে চলছে শয্যা সংকট। রয়েছে অক্সিজেনের অভাবও। এ ছাড়া বিভিন্ন স্থানে লকডাউন খানিকটা শিথিল করা হলেও জনজীবন এখনো স্বাভাবিক হয়নি।

নেপালে করোনার দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিতে করোনার প্রথম ঢেউ যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল, তখন দৈনিক সংক্রমণ ছিল প্রায় ৬ হাজার। গত বছরের অক্টোবরে এই চিত্র দেখা দিয়েছিল নেপালে। অক্টোবরের শেষে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার। মোট মৃত্যু ছিল ১ হাজার ৩০০–এর বেশি।

এরপর থেকে নেপালে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। গত ১১ মে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়। এদিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৯ হাজারের বেশি। আর সর্বোচ্চ মৃত্যু ছিল ১৯ মে। সেদিন মারা যান ২৪৬ জন।