বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে বিস্ফোরণে দায় স্বীকার করল ইউক্রেন

মোহাম্মদ খাইরুল আমিন 18 আগস্ট 2022, 09:08 সকাল 247 বার পঠিত
ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে বিস্ফোরণে দায় স্বীকার করল ইউক্রেন

রাশিয়ার সংযুক্ত উপদ্বীপ ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে তিনটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইউক্রেন।
ইউক্রেন সরকারের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

এদিকে ,ইউক্রেন সরকারের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের রুশ সামরিক বিমান ঘাঁটিতে তিনটি বিস্ফোরণে ইউক্রেনের হাত রয়েছে। এতে বিমান ঘাঁটির অনেক বিমান ধ্বংস হয়।

গত ৯ আগস্ট সাকি বিমান ঘাঁটিতে অন্তত সাতটি সামরিক বিমান বিধ্বংস করা হয়েছে এবং ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক লোকও মারা যান।

যদিও রাশিয়া সামরিক ঘাঁটিতে বিস্ফোরণকে দুর্ঘটনা বলছে, কিন্তু ইউক্রেন সেটি অস্বীকার করে তাদের প্রতিবেদনে নিজেদের সম্পৃক্তা যুক্ত করেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি।

ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, যুদ্ধ ক্রিমিয়া দিয়েই শেষ হবে।