শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোভিড মানচিত্রে দুর্লভ দৃষ্টান্ত ভুটান!

অনলাইন নিউজ পোর্টাল 09 মে 2021, 09:34 সকাল 571 বার পঠিত
কোভিড মানচিত্রে দুর্লভ দৃষ্টান্ত ভুটান!

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্বব্যাপী। ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তানেরও অবস্থা একই রকম। কিন্তু কোভিড মানচিত্রে অন্যতম বিরল দেশ ভুটান। সেখানে এখনও মৃতের সংখ্যা মাত্র একজন।

কোভিড সংক্রমণ শুরুর সময়ে রাজধানী থিম্পুর হাসপাতালে করোনা আক্রান্ত এক যুবকের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। তার পর থেকে এ দেশে একজনেরও করোনায় মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণও আছে নিয়ন্ত্রণে। ভারতে যেখানে দৈনিক ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, সেখানে ভুটানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ জন। শুধু ভুটান নয়, পৃথিবীর একাধিক দেশ— ভিয়েতনাম, রাওয়ান্ডা, সেনেগাল— অনেকটাই শিথিল অবস্থা বিরাজ করছে। 

বিশেষজ্ঞদের দাবি, জনস্বাস্থ্যে বিশেষ জোর দেওয়ার কারণেই এ দেশগুলোতে করোনা তেমন করে কামড় বসাতে পারেনি। ভুটানে রয়েছেন মাত্র ৩৩৭ জন চিকিৎসক এবং ৩ হাজার স্বাস্থ্যকর্মী। তবুও লড়াইয়ে প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে দেশটি। কারণ প্রশাসনিক পরিকল্পনা।