বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে বাস উল্টে ও আগুন লেগে ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল 10 এপ্রিল 2021, 09:46 সকাল 1,257 বার পঠিত
কঙ্গোতে বাস উল্টে ও আগুন লেগে ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন

কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। 
 
দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটেছে। 

গভর্নর ইৎশুনডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।