শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 01 অক্টোবর 2020, 05:23 বিকাল 211 বার পঠিত
কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গ্রেফতার

কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাজ্যটির হাথরসে গণধর্ষণে মারা যাওয়া এক তরুণীর বাড়ি যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, গ্রেফতার করার আগে তাকে শারীরিক ভাবেও লাঞ্ছিত করা হয়।

গ্রেফতার হওয়ার আগে পথের মধ্যেই পুলিশের সঙ্গে রাহুলের তর্কাতর্কি শুরু হয়। কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’ পাল্টা রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’

এ দিন প্রিয়ঙ্কা গাঁধী-সহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। মাঝপথে তাদের প্রথমে আটকে দেয়া হয়। কিন্তু তারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটেই রওনা দেন হাথরসের দিকে। রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও। দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়ের উপরেই তাদের কনভয় আটকে দেয়া হয়।