শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার উপকূলে ইলিশের ছড়াছড়ি

অনলাইন নিউজ পোর্টাল 11 আগস্ট 2021, 09:40 সকাল 261 বার পঠিত
কক্সবাজার উপকূলে ইলিশের ছড়াছড়ি

কক্সবাজার উপকূলে সাগরে ধরা পড়ছে প্রচুর রূপালী ইলিশ। এতে করে উপকূলের হাজার হাজার জেলে ও মৎস্যজীবীদের মুখে ফুটে উঠেছে হাসি। প্রতিদিন শত শত নৌকা সাগর থেকে হাজার হাজার রূপালী ইলিশ নিয়ে আসছে মৎস্য আড়তে। তবে লকডাউনের কারণে যথাযথা দাম পাবে কিনা এনিয়ে জেলেরা চিন্তায় রয়েছেন।


কয়েকজন জেলের সাথে কথা বলে জানা গেছে, সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। কিন্তু লঘুচাপে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে সাগরে যেতে পারেনি। পরবর্তীতে সাগর শান্ত হলেও লকডাউন এর কারণে তাদেরকে সাগর থেকে আহরিত মাছ কম দামে বিক্রি করতে হয়েছে। তবে জেলেদের মতে ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের প্রজনন বেড়েছে এবং আকার বড় হয়েছে। এখন তারা বেশি মাছ পাচ্ছে। এতে করে লকডাউন এবং নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে তারা আশা করছেন।