শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন 11 জুন 2022, 11:34 দুপুর 664 বার পঠিত
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে। আজ তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করতে একটি মেডিকেল বোর্ড বসছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বসছে। তার (খালেদা) হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করবেন তারা।” 

৭৬ বছর বয়সী খালেদা জিয়া এর আগেও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালটি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। সেই বোর্ডই আবার বৈঠকে বসতে যাচ্ছে।

শুক্রবার রাতে গুলশানের বাড়িতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। এর পর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।