কাল মক্কায় ৮৫ দেশের আলেমদের নিয়ে সম্মেলন
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী রবিবার ও সোমবার (১৩-১৪ আগস্ট) মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য, মধ্যপন্থা ও সহনশীলতা প্রসারের লক্ষ্যে ইসলামিক স্কলার, মুফতি, ধর্মীয় নেতবৃন্দ, ইসলামী সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ বিশ্বের ৮৫টি দেশের দেড় শতাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব অংশ নেবেন।
সৌদি বার্তা সংস্থা এসপিএ সূত্রে জানা যায় এ সম্মেলন সাতটি পর্বে অনুষ্ঠিত হবে ‘বিশ্বের ধর্মবিষয়ক বিভাগ, ইফতা, মাশায়েখ ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ তৈরি’ শীর্ষক নিয়ে।
এতে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা, মুসলিমদের মধ্যে ঐক্যের প্রচার, চরমপন্থা প্রতিরোধ করা এবং নাস্তিকতা ও বিচ্ছিন্নতা থেকে সমাজকে রক্ষার ওপর জোর দেওয়া হবে।
তা ছাড়া ও মধ্যপন্থা, চরমপন্থা, সন্ত্রাসবাদ, সহনশীলতা ও সব জাতির মধ্যে সহাবস্থান তৈরি বিষয়ক আলোচনা করা হবে।
প্রধান সাতটি বিষয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমে রয়েছে, ইসলাম ও মুসলিমদের সেবা এবং ঐক্য প্রসারে বিশ্বের ধর্ম বিষয়ক বিভাগ, ফতোয়া ও মাশায়েখদের প্রচেষ্টা।
অন্য বিষয়গুলো হলো, বাস্তবতা ও আকাঙ্ক্ষার মধ্যে সংযোগ ও একীকরণ সুদৃঢ় করা, জনগণের মধ্যে সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ উন্নতির প্রচেষ্টা, পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষাকে মেনে চলা, কোরআন ও সুন্নাহে মধ্যপন্থা অনুসরণ এবং ধর্ম বিষয়ক বিভাগ, ফতোয়া ও মাশায়েখদের প্রচেষ্টা সুদৃঢ় করা।
এর মধ্যে আরো রয়েছে সমাজকে নাস্তিকতা ও অবক্ষয় থেকে রক্ষার, এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখা।