বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাবুল হাসপাতালে বোমা হামলায় নিহত ২ তালেবান কমান্ডার

অনলাইন নিউজ পোর্টাল 03 নভেম্বর 2021, 06:21 বিকাল 341 বার পঠিত
কাবুল হাসপাতালে বোমা হামলায় নিহত ২ তালেবান কমান্ডার

গত মঙ্গলবার কাবুলের হাসপাতালে অতর্কিত বোমা হামলায় নিহত হয়েছেন তালেবানের দুই শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। বুধবার তালেবানের তরফে জানানো হয়েছে, হামদুল্লা মোখলিস নামে হাক্কানি নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ সদস্য এবং বদ্রি কর্পস স্পেশাল ফোর্সের এক অফিসারের মৃত্য়ু হয়েছে ওই হামলায়।

তালেবানের তরফে জানানো হয়েছে, সর্দার দাউদ খান হাসপাতালে বোমা হামলার খবর পেতেই দ্রুত সেখানে যায় হামদুল্লা। এক তালেবান মুখপাত্রের কথায়, ‘আমরা তাকে আটকাতে গিয়েছিলাম। কিন্তু উনি আমাদের বাধাকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। পরে আমরা জানতে পারি উনি হাসপাতালে থাকা জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে মারা গিয়েছেন।’