জলদিই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 ফেব্রুয়ারি 2022, 12:38 দুপুর
•
330 বার পঠিত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার ধীরে ধীরে সহনশীল হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনের জন্য সিলেট পৌছে এ কথা জানান তিনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার সঙ্গে ছিলেন।
শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই খুলে দেয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা এসব মন্তব্য করেন তিনি।