বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জেলেনস্কি জানালেন, দনবাস গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন 20 মে 2022, 10:53 দুপুর 213 বার পঠিত
জেলেনস্কি জানালেন, দনবাস গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির শিল্পাঞ্চল দনবাসকে ‘পুরোপুরি গুঁড়িয়ে’ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার তিনি জানান, অকারণে বোমা হামলা চালানো হচ্ছে। 

যতো বেশি সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার এবং যথাসম্ভব বেশি ক্ষতি সাধন করার প্রবণতার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন জেলেনস্কি। তিনি ফের বলেছেন, এটা জেনোসাইড। 

জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভের পূর্বের শহর খারখিভ স্বাধীন রাখতে ইউক্রেনের বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। এই সময়ে রাশিয়া দনবাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে শুরু করেছে। দনবাস ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে। 

‘‘ওটা এখন নরক- এটা কোনোভাবে বড়িয়ে বলা হচ্ছে না।’ বৃহস্পতিবার লেট নাইটে প্রকাশিত ভিডিওতে জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার সেভেরোদোনেৎস্কে ‘নৃশংস ও অকারণ বোমা হামলায়’ ১২ জনকে হত্যা করেছে রাশিযান সেনারা।

‘‘ওদেসা অঞ্চলে, মধ্য ইউক্রেইনের শহরগুলোতে লাগাতার হামলা চালানো হচ্ছে। দনবাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’ জেলেনস্কি বলেছেন, ‘এটা ইচ্ছাকৃত ও অপরাধমূলক প্রচেষ্টা। এতে ইউক্রেনের যতো সম্ভব মানুষকে হত্যা করার এবং যতো বেশি সম্ভব বাড়ি-ঘর, সামাজিক সুবিধা ও প্রতিষ্ঠান ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।’