বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

মোহাম্মদ খাইরুল আমিন 18 এপ্রিল 2026, 06:25 বিকাল 103 বার পঠিত
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ব্রেকিং নিউজ অ্যালার্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই-বাছাই করা হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।