বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জার্মান চ্যান্সেলর মের্ৎসের চীন সফর শুরু

মোহাম্মদ খাইরুল আমিন 25 ফেব্রুয়ারি 2026, 01:59 দুপুর 102 বার পঠিত
জার্মান চ্যান্সেলর মের্ৎসের চীন সফর শুরু

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুধবার চীনে পৌঁছেছেন। দেশটির অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার চীনে এটি তার প্রথম সরকারি সফর। মের্ৎসের বিমানে থাকা এক এএফপি সাংবাদিক এ তথ্য জানান।

বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরটি মূলত অর্থনৈতিক বিষয় ও নিরাপত্তা নীতিকে কেন্দ্র করে হচ্ছে।