বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 01 মে 2021, 03:13 দুপুর 252 বার পঠিত
জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জাপান ও মার্কিন কর্তৃপক্ষ একথা জানায়।

ইউএসজিএস ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। এর আঘাতে জাপানের পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চল অনেক জোরে কেঁপে উঠে এবং টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে।