বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

জানাযার নামাযে সব তাকবীরের সময় হাত ওঠাবে?

খালিদ সাইফুল্লাহ 30 সেপ্টেম্বর 2023, 08:13 রাত 1,179 বার পঠিত
জানাযার নামাযে সব তাকবীরের সময় হাত ওঠাবে?

উত্তর

জানাযার নামাযে শুধু প্রথম তাকবীরেই হাত ওঠাবে। বাকি তাকবীরগুলোতে হাত ওঠাবে না। ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী রাহ. বলেন-

رأيت إبراهيم النَّخعِيّ صلى على الْجِنَازَة، فَكبر عَلَيْهَا أربعا، رفع يَدَيْهِ فِي التَّكْبِيرَة الأولى، وَلم يرفعهما فِيمَا سوى ذلِك.

আমি ইবরাহীম নাখায়ী রাহ.-কে দেখেছি, তিনি যখন জানাযার নামায পড়তেন তখন চার তাকবীর বলতেন। প্রথম তাকবীরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবীরগুলোতে হাত ওঠাতেন না। (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪)

-আলমাবসূত, সারাখসী ২/৬৪; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া খানিয়া ১/১৯২; শরহুল মুনইয়াহ, পৃ. ৫৮৮