জাবিতে নির্মাণাধীন হল থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
28 মে 2021, 10:00 দুপুর
•
314 বার পঠিত
যথাযথ নিরপত্তার বেষ্টনী না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন একটি হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ২২ নং হলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শাহের আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, ‘শাহের আলী নামক একজনকে হাসপাতালে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়। মস্তিস্কে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। এছাড়া পায়েও গুরুতর আঘাত ছিল।’