বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনকে আরো অস্ত্রে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

মোহাম্মদ খাইরুল আমিন 14 এপ্রিল 2022, 05:46 বিকাল 240 বার পঠিত
ইউক্রেনকে আরো অস্ত্রে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক অস্ত্রের সবচেয়ে বেশি দাবি আমেরিকার কাছে। মার্কিন সরকার বেশ ভালো সমর্থন দিয়ে যাচ্ছে। এবার তারা ইউক্রেনে আরো ৮০ কোটি ডলারের সমমূল্যের অস্ত্র পাঠাবে বলে জানালো। 

মার্কি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসেন থেকে এসেছে এই ঘোষণা। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে অস্ত্রের ধরন। যেসব অস্ত্র পাঠানো হবে এর মধ্যে ধাকবে ভারী অস্ত্রও। 

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে আরো বড় একটা হামলা হওয়ার খবর ভাসছে বাতাসে। এমন সময় আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর খবর এল। 

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে জরুরি আলাপ হয় জো বাইডেনের। তার ভিত্তিতে বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনে আরো হেলিকপ্টার পাঠানোর অনুমোদন তিনি দিয়েছেন। 

বাইডেন আরো জানান, গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত আক্রান্ত দেশটিতে যুক্তরাষ্ট্র ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে। এই সহায়তার প্যাকেজে আছে গোলাবারুদ, সাঁজোয়া যান, প্রতিরক্ষা নৌযান, কামান ইত্যাদি। 

এবার ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, ‘আমরা বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আমেরিকার জনগণ আছে।’