বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৯ শতাধিক বেসামরিক মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন 22 মার্চ 2022, 11:06 দুপুর 319 বার পঠিত
ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৯ শতাধিক বেসামরিক মানুষ

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর কতো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন? এই প্রশ্নের জবাব এল জাতিসংঘের কাছ থেকে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনে নয় শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে সংস্থাটির আশঙ্কা, প্রকৃত সংখ্যা এর চেয়ে ঢের বেশি হতে পারে। এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

ইউএন হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) এর আপডেট থেকে জানা যাচ্ছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই সোমবার পর্যন্ত ইউক্রেনে বেসামরিক নাগরিক নিহত হওয়ার সংখ্যাটি ৯২৫। এদের মধ্যে ৩৯ জন শিশু রয়েছে যাদের লিঙ্গগত পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ১১ জন বালক ও ২৫ জন বালিকা রয়েছে। সংস্থাটি জানায়, এই সময়ে কমপক্ষে ১ হাজার ৪৯৬ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। 

ওএইচসিএইচআর জানায়, এই যে হতাহত হওয়ার ঘটনা তার বেশিরভাগ ঘটেছে বিস্ফোরক অস্ত্রের মাধ্যমে। এর মধ্যে আছে রকেট থেকে গোলাবর্ষণ, ভারী কামানের হামলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।

নিহত ও আহতদের সংখ্যা জানালেও সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, প্রকৃত সংখ্যা বা পরিসংখ্যান উল্লেখ করার মতো বেশি হলেও হতে পারে। এর কারণ হিসেবে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আক্রমণ আরো তীব্র হয়েছে। কিছু এলাকা আছে যেখান থেকে তথ্য পেতে দেরি হচ্ছে এবং অনেক রিপোর্ট যাচাই করার সুযোগ মেলেনি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর বেশ কয়েকটি বড় বড় শহরের পতন ঘটায় তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন রুশ বাহিনী ঘিরে রেখেছে।