বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 24 মে 2021, 03:43 দুপুর 691 বার পঠিত
ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত

ইতালির উত্তরাঞ্চলীয় স্ট্রেসা শহরে ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ইতালির লেক মাজোরে সংলগ্ন বিখ্যাত শহর স্ট্রেসা থেকে দেশটির মোত্তারনে পাহাড়ের শীর্ষে পর্যটক ও স্থানীয়দের নিয়ে যায় স্ট্রেসা-মোত্তারনে ক্যাবল কার। পারাপারে সাধারণত ২০ মিনিটের মতো সময় লাগে। মোত্তারনে পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উপরে অবস্থিত। স্ট্রেসা শহর থেকে মোত্তারনে পাহাড়ি এলাকায়  ১৫ জন যাত্রী বহন করছিল ক্যাবল কার। সেই সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেই জায়গাটি ঘন জঙ্গলে আচ্ছাদিত। গাছের পাশে পড়ে আছে ওই কার। 

ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের মুখপাত্র বলেন, দুর্ঘনাটি খুব ভয়াবহ।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত দুইটি শিশুকে হেলিকপ্টারে করে ইতালির উত্তরাঞ্চলের তুরিন শহরের একটি শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীদের খবর দেয়া হয়। অনেক উপর থেকে ক্যাবল কারটি নিচে পড়েছে। নিচের বনে এখন সেটি দুমড়ানো-মোচরানো অবস্থায় পড়ে রয়েছে।