বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইতালিকে টপকে ৬ নম্বরে ভারত

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2020, 03:48 দুপুর 274 বার পঠিত
ইতালিকে টপকে ৬ নম্বরে ভারত

করোনা সংক্রমণের বিচারে ইতালিকে টপকে এখন ৬ নম্বরে ভারত। দেশটিতে এখন করোনা আক্রান্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মাত্র এক সপ্তাহ আগেই ভারত চীনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই ক’দিনেই দেশটি পৌঁছে গেল ৬ নম্বরে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এরসঙ্গে নতুন করোনায় আক্রান্তের সংখ্যা ৯,৮৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ৬,৬৪২ জনের। 

গত ১ মে থেকেই ভারতে অত্যন্ত দ্রুতহারে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। ওই দিন থেকেই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে তাদের গন্তব্যে পৌঁছাতে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। মনে করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমেই সংক্রমণ বাড়তে শুরু করেছে।

ইতোমধ্যে দিল্লি এবং গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ অঙ্কের ঘর ছুঁয়ে ফেলেছে। আর রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গেছে।

ভারতে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মানুষ। এদিকে সক্রিয় করোনা রোগীর হিসাবে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। যদিও মোট করোনা আক্রান্তের বিচারে দিল্লির আগে রয়েছে দেশটির দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। আর মৃত্যুর পরিসংখ্যানে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। তবে মোট করোনা আক্রান্ত, সক্রিয় করোনা রোগী এবং করোনায় ভুগে মৃত্যু, সবদিক থেকেই বিচার করে সব রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।