বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় আটজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 09 জুন 2021, 09:19 রাত 631 বার পঠিত
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় আটজন নিহত

সিরিয়ার হামস প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় পাঁচ সেনাসহ আটজন নিহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি বিমান বাহিনী তুরস্কের উত্তর সীমান্তে সিরিয়ার এই প্রদেশটিতে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার সংস্থা।

ইসরায়েল এর আগে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়।