বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও আমিরাত চুক্তি নিয়ে ফিলিস্তিন উদ্বিগ্ন নয়

অনলাইন নিউজ পোর্টাল 19 আগস্ট 2020, 08:16 রাত 907 বার পঠিত
ইসরায়েল ও আমিরাত চুক্তি নিয়ে ফিলিস্তিন উদ্বিগ্ন নয়

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তা অর্থহীন এবং এ নিয়ে ফিলিস্তিনি জনগণ উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এখানে ওখানে কি হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেয়া হয়েছে, যা ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তি তৈরি করে দেবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই।

গত ১৩ আগস্ট আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বিবৃতিতে মাহমুদ আব্বাস আবুধাবিকে ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করার জন্য অভিযুক্ত করেন। 

তিনি বলেন, আরব আমিরাত ফিলিস্তিনি জনগণের অধিকার, ফিলিস্তিন রাষ্ট্র, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পবিত্র জেরুসালেম শহর সবকিছু থেকে সরে গেছে।

আমিরাত ও ইসরায়েলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।