বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে লেবানন

অনলাইন নিউজ পোর্টাল 23 আগস্ট 2020, 06:09 বিকাল 179 বার পঠিত
ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে লেবানন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয়।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে।

পরে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা।

এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরাইলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ।