ইসরাইলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এ্যাকাউন্ট মুছে দিল টিকটক
ইসরাইলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো প্রকার নোটিশ ছাড়াই ফিলিস্তিনের জনপ্রিয় এক সংবাদ প্লাটফর্মের এ্যাকাউন্ট মুছে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
কিউএনএনের পরিচালক আহমাদ জারার অভিযোগ করেছেন, টিকটক ‘দখলদারদের সাথে জোটবদ্ধ’ হয়েছে।
টুইটারের একটি পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনা করায় ২০২১ সালের প্রথম দিনেই কুদস নেটওয়ার্কের এ্যাকাউন্টটি মুছে দিয়েছে টিকটক।’
এক বিবৃতিতে এ্যাকউন্টটির পরিচালক হামজা আল শোবাকি জানান, তারা ইসরাইলি দখলদারিত্ব ও আরব দেশুগলোর সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকের সাম্প্রতিক প্রক্রিয়ার বিরুদ্ধে নিয়মিত পোস্ট করছিল। ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের এ প্রক্রিয়ায় ক্ষুব্দ ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি এই প্লাটফর্মটি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধার সম্মুখীন হয়েছিল। ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রচারণার কারণে তারা ইসরাইলের টার্গেটে পরিণত হয়েছে।