বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইল নতুন করে হামলার চেষ্টা করলে তার জবাবে প্রস্তুত রয়েছে হামাস

অনলাইন নিউজ পোর্টাল 24 মে 2021, 09:02 রাত 604 বার পঠিত
ইসরাইল নতুন করে হামলার চেষ্টা করলে তার জবাবে প্রস্তুত রয়েছে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস।  

সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রোববার (২৩ মে) সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।