বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন হাফেজ এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2021, 03:32 দুপুর 936 বার পঠিত
ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন হাফেজ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কানাডার পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম পরিবারের ৪ সদস্যকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জোরদার লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ জুন) তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এরদোয়ান বলেন, কানাডায় মুসলিম পরিবারের ওপর হওয়া সর্বশেষ হামলার প্রধান কারণ হচ্ছে ইসলামোফোবিয়া। তুরস্ক অবিরামভাবে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নিপীড়িতদের অধিকার রক্ষা করবে। কারণ ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা থেকে বিভিন্ন দেশে মুসলিমরা হত্যা ও বৈষম্যের শিকার হন।