বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ইসলামে নিরাপদ জীবনের সন্ধান

মোহাম্মদ খাইরুল আমিন 12 মে 2026, 04:08 দুপুর 75 বার পঠিত
ইসলামে নিরাপদ জীবনের সন্ধান

নিরাপত্তা মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। নিরাপত্তার সেৌভাগ্য মানুষের দৈনন্দিন জীবন, সমাজ-রাষ্ট্রের স্থিতিশীলতা ও ধর্মীয় জীবনের প্রশান্তি অর্জিত হয়। ইসলাম মানবজীবনের সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করে। নিম্নে ইসলামের নিরাপত্তা নীতি ও তার সুফল তুলে ধরা হলো।

নিরাপত্তা ইসলামী শরিয়তের লক্ষ্য

ইসলামী শরিয়তসহ সব আসমানি ধর্ম মানুষের মেৌলিক পাঁচটি প্রয়োজনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে, যা মাকাসিদুশ শরিয়াহ বা শরিয়তের উদ্দেশ্য নামে পরিচিত। ইমাম শাতেবি (রহ.) বলেন, Èউম্মত একমত, বরং সব ধর্ম একমত যে, পাঁচটি জিনিসের নিরাপত্তার জন্য শরিয়ত প্রবর্তন করা হয়েছে। তা হলো, দ্বিন, জীবন, বংশধারা, সম্পদ, জ্ঞান-বুদ্ধি।' (কিতাবুল মুওয়াফাকাত : ১/৪১)

ইসলামী শরিয়তের প্রমাণগুলো, এর মূলনীতি ও বিধানবলী এসব প্রয়োজনের নিরাপত্তা ও স্থিতি প্রদান করে এবং সব ধরনের শৈথিল্য ও বিকৃতি রোধ করে।

মানবজীবনে নিরাপত্তার গুরুত্ব

মানবজীবনে নিরাপত্তার গুরুত্ব অপরিসীম। কেননা নিরাপত্তা বিঘ্নিত হলে সবকিছুর স্থিতিশীলতা নষ্ট হয়, সংঘাত ও বিশৃংখলা ছড়িয়ে পড়ে, জীবন-সমাজ-রাষ্ট্র সবই বিপর্যস্ত হয়। পাশাপাশি ক্ষুধা, সীমালঙ্ঘন, আগ্রাসন, অধিকারহরণের মতো বিষয়গুলো বেড়ে যায়। এজন্য ইবরাহিম (আ.) মক্কায় স্ত্রী-পুত্রকে রেখে আসার সময় যে দোয়া করেন তাতে জীবিকার ওপর নিরাপত্তাকে প্রাধান্য দেন। তিনি বলেন, Èস্মরণ কোরো, যখন ইবরাহিম বলেছিলেন, হে আমার প্রতিপালক! একে নিরাপদ শহর কোরো। আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতে ঈমান আনে তাদেরকে ফলমূল দ্বারা জীবিকা প্রদান কোরো।' (সুরা বাকারা, আয়াত : ১২৬)

সকাল-সন্ধ্যা নিরাপত্তার প্রার্থনা

মানবজীবনে নিরাপত্তা অপরিহার্য। এজন্য মহানবী (সা.) উম্মতকে সকাল-সন্ধ্যা নিরাপত্তার দোয়া শিখিয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াগুলো পড়তেন, হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা এবং আমার দ্বিন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটিগুলো ঢেকে রাখুন।' (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৭৪)

তালহা বিন উবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) নতুন চাঁদ দেখে দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শানি্তর বাহন করে উদিত করুন। (হে নতুন চাঁদ) আল্লাহ আমার ও তোমার প্রভু।' (সুনানে তিরমিজি, হাদিস : ৩৪৫১)

মানবজীবনে নিরাপত্তার নানা দিক

মানবজীবনে নিরাপত্তার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক এবং এ ব্যাপারে ইসলামের বক্তব্য তুলে ধরা হলো।

১. দ্বিনি নিরাপত্তা : একজন মুমিনের কাছে দ্বিনে ও ইসলামের নিরাপত্তায় সবচেয়ে বড় বিষয়। কেননা এর ওপর মুমিনের ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি ও সাফল্য নির্ভরশীল। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সত্পথপ্রাপ্ত।' (সুরা আনআম, আয়াত : ৮২)

২. জীবনের নিরাপত্তা : ইসলাম একজন মানুষের জীবন সমগ্র পৃথিবীর মানুষের জীবনের সমান মূল্যবান মনে করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে মানুষহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করার কারণে ছাড়া কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল, আর যে কারো প্রাণ রক্ষা করল সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করল।' (সুরা মায়িদা, আয়াত : ৩২)

৩. সম্পদের নিরাপত্তা : জীবনের মতো ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দেয়। ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ আত্মাসাত্ গুরুতর অপরাধ। মহান আল্লাহ বলেন, যে পুরুষ ও যে নারী চুরি করে, তাদের উভয়ের হাত কেটে দাও, যাতে তারা নিজেদের কৃতকর্মের প্রতিফল পায় (এবং) আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাসি্ত হয়। আল্লাহ ক্ষমতাবান, প্রজ্ঞাময়।' (সুরা মায়েদা, আয়াত : ৩৮)

৪. পারিবারিক নিরাপত্তা : ইসলামী জীবন ব্যবস্থায় পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পরিবার ও পারিবারিক জীবন রক্ষা না পেলে মানুষের জীবনের সুখ ও স্বসি্ত বলতে কিছুই থাকে না। পবিত্র কোরআনে পরিবারের গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, Èআর তঁার নিদর্শনাবলীর মধ্যে আছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীনীদেরকে যাতে তোমরা তাদের কাছে শানি্ত পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন আছে।' (সুরা রোম, আয়াত : ২১)

৫. সামাজিক নিরাপত্তা : ইসলাম ব্যক্তি জীবনের পাশাপাশি মানুষের সম্মিলিত তথা সামাজিক জীবনেরও নিরাপত্তা নিশ্চিত করেছে। ইসলামের শিক্ষা হলো প্রতিটি মানুষ সমাজের জন্য নিরাপদ হিসেবে আবিভর্ূত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, Èমুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ হতে মানুষ নিরাপদ থাকে। আর মুমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ তাদের জীবন ও সম্পদকে নিরাপদ মনে করে।' (সুনানে নাসায়ি, হাদিস : ৪৯৯৫)

৬. সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তা : ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন ও সম্পদের মতো সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তাও অপরিহার্য। ইসলামী শরিয়তে অন্যের সম্মানহানি করা গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, Èস্মরণ রেখো, যারা চরিত্রবতী, সরলমতী মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশাপ্ত হয়েছে আর তাদের জন্য আছে ভয়ানক শানি্ত।' (সুরা নুর, আয়াত : ২৩)

ভীতি প্রদর্শন মুসলমানের কাজ নয়

কোনো মুসলমানের জন্য অহেতুক ভীতি প্রদর্শন করা অনুমোদিত নয়। এক সফরে সাহাবায়ে কেরাম (রা.) হাস্য-কেৌতুকের অংশ হিসেবে একজন ভয় দেখান। তা থেকে নবীজি (সা.) বলেন, কোনো মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানকে ভয় দেখানো বৈধ নয়।' (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩২)

নিরাপত্তার প্রশ্নে উচ্চ সতর্কতা

ইসলাম নিরাপত্তার প্রশ্নে সর্বোচ্চ সতর্কতার শিক্ষা দিয়ে থাকে এবং মানুষকে এমন সব কাজ পরিহার করতে বলে যা অন্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যেমন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যেন তার অন্য কোনো ভাইয়ের প্রতি অস্ত্র উঠিয়ে ইশারা না করে। কারণ সে জানে না, হয়ত শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে (এক মুসলিমকে হত্যার কারণে) সে জাহান্নামের গর্তে পতিত হবে।' (সহিহ বুখারি, হাদিস : ৭০৭২)

অন্য হাদিসে মহানবী (সা.) বলেছেন, তোমাদের কেউ যদি তীর সাথে নিয়ে আমাদের মসজিদে কিংবা বাজারে যায়, তাহলে সে যেন তীরের ফলাগুলো ধরে রাখে, কিংবা তিনি বলেছিলেন, তাহলে সে যেন তা মুষ্টিবদ্ধ করে রাখে, যাতে সে তীর কোন মুসলিমের গায়ে না লাগে।' (সহিহ বুখারি, হাদিস : ৭০৭৫)

হে আল্লাহ! আপনি আমাদেরকে জীবন-জীবিকার নিরাপত্তা দান করুন। আমিন।