বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানকে তোষণ ও তুরস্কের সমালোচনা করেছে আরব আমিরাত

অনলাইন নিউজ পোর্টাল 16 আগস্ট 2020, 08:13 রাত 172 বার পঠিত
ইরানকে তোষণ ও তুরস্কের সমালোচনা করেছে আরব আমিরাত

ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করার সিদ্ধান্ত বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ইরানকে তোষণ করে আর তুরস্কের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এই চুক্তি কোনোভাবেই ইরানকে মোকাবেলা করার জন্য নয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে দেশটি এই চুক্তির বিষয়ে তুরস্কের সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে। 

আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার মোহাম্মদ গারগাস বলেন, ‘এই চুক্তিটি ইরানের বিষয় নয়। বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতের সঙ্গে ইসরাইলের শান্তি চুক্তি। এটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে দল পাকানোর বিষয় নয়।’

এদিকে, এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে আমিরাত থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। একই সঙ্গে শুক্রবার তিনি বলেন, এই চুক্তি ফিলিস্তিনি অধিকারকে ঘায়েল করেছে।

এ বিষয়ে আমিরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের এই হুমকি গ্রহণযোগ্য নয়। কারণ তারা নিজেরাই ইসরাইলের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। তিনি বলেন, তুরস্কে প্রতি বছর কমপক্ষে অর্ধ লাখ ইসরাইলি পর্যটক ভ্রমণে যায়। একই সঙ্গে দেশ দু’টির মধ্যে দুই বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। তিনি বলেন, এই চুক্তির আওতায় ইসরাইল আপাতত পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ রাখার কথা দিয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য আলোচনার সুযোগ পেয়েছি। যেটা ফিলিস্তিনিদের অধিকারকে সংরক্ষণ করবে।