বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল 08 জুলাই 2020, 10:44 দুপুর 324 বার পঠিত
ইরানের অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে একটি অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন মারা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক। মঙ্গলবার রাজধানী থেকে ২৩ কিলোমিটার দূরবর্তী বাকেরশাহর শিল্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের জন্য ‘মানব ঘটিত ত্রুটি’ দায়ী করা হয়েছে।

অক্সিজেন কারখানার এক কর্মকর্তা জানান, অক্সিজেন ট্যাংক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে। এটি এতটাই শক্তিশালী ছিল যে, পাশের আরেকটি কারখানাও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের কেন্দ্রস্থল নাতাঞ্জের একটি ভূগর্ভস্থ স্থাপনায় হঠাৎ আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।