বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাত

অনলাইন নিউজ পোর্টাল 10 আগস্ট 2020, 11:09 দুপুর 111 বার পঠিত
ইরানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে প্রদেশটির জিলান-ই-ঘার্ব জেলা কেঁপে উঠেছে।

ইরানের সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৬ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৮ কিলোমিটার।

দেশটির সারপোল-ই-জাহাব, কাসর-ই-শিরিন, কেরমানশাহ ও ওরামানাত এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।