হংকংয়ে ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
16 নভেম্বর 2020, 03:18 দুপুর
•
911 বার পঠিত
হংকংয়ে জনবহুল আবাসিক এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে । এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে।
সোমবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে হংকংজিএফপি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে ইয়া মা তেই আবাসিক এলাকায় আগুনের খবর পান পুলিশ। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন। ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।