বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 06 আগস্ট 2022, 11:29 দুপুর 544 বার পঠিত
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে আরো একজন হাজি মারা গেছেন। গতকাল শুক্রবার মদীনায় ওই ব্যক্তি মারা যান বলে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে।

মৃত হাজি গাজিপুরের। ৫৮ বছর বয়সী এই ব্যক্তির নাম আর এম এ আউয়াল। 

এই বছর হজে গিয়ে এ পর্যন্ত ২৬ জন মারা গেছেন বলে হানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ১৯ জন পুরুষ ও সাতজন নারী।

হজ শেষ হওয়ার পর গত ১৪ জুলাই থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ হাজি।

ফেরার ফ্লাইট শুরুর পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এবার ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যান। তাদের ফিরতি শেষ ফ্লাইট ৮ অগাস্ট।