হিজাব পরিধানে উদ্বুদ্ধ করতে তালেবানের ব্যানার
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 জানুয়ারী 2022, 05:08 বিকাল
•
325 বার পঠিত
আফগানিস্তানে নারীদের হিজাব পরিধানে উদ্বুদ্ধ করতে গাছে ও দেয়ালে ব্যানার ঝুলিয়েছে ক্ষমতাসীন দল তালেবান। দেশটির সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে এই ব্যানার ঝুলিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।
হিজাব না পরলে নারী যাত্রীদের গণপরিবহনে উঠতে না দিতে চালকদের প্রতি আহ্বান জানানোর পর প্রচারণায় নতুন কৌশল প্রয়োগ করল তালেবান।
গাছে ও দেয়ালে সরকারের লাগানো ব্যানারে দুই ধরনের হিজাবের ছবি ব্যবহার করা হয়েছে। নারীর চোখ-মুখসহ পুরো শরীর ঢাকা দুই হিজাবের একটির রং কালো, অন্যটি নীল।