শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসপাতালে ভর্তি আরো ২৩ ডেঙ্গু রোগী

অনলাইন নিউজ পোর্টাল 11 ডিসেম্বর 2021, 09:49 সকাল 263 বার পঠিত
হাসপাতালে ভর্তি আরো ২৩ ডেঙ্গু রোগী

রাজধানী ঢাকা সহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন রোগী ভর্তি হন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে।