বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হামাসের প্রধান ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আয়োজন

অনলাইন নিউজ পোর্টাল 31 মে 2021, 07:32 বিকাল 777 বার পঠিত
হামাসের প্রধান ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আয়োজন

ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর, আল-আকসা ও সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে মিশর। এর অংশ হিসেবে গাজার নিয়ন্ত্রণকারী হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকটি মিশরের রাজধানী কায়রোতে আয়োজন করা হয়েছে। এতে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নেবেন। তবে বৈঠকটি কখন, কোথায় অনুষ্ঠিত হবে তা জানায়নি মিশর।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস নেতা ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বৈঠক উপলক্ষে এরইমধ্যে কায়রো পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি।

কায়রো পৌঁছে এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দীর্ঘ প্রায় ১৩ বছর পর কায়রো সফরে এসেছি। এই সফরে আমরা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনঃনির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। যেখানে উপস্থিত থাকবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়েও আলোচনা হবে।