বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হাদিসের আলো

মোহাম্মদ খাইরুল আমিন 01 মার্চ 2026, 06:39 বিকাল 136 বার পঠিত
হাদিসের আলো

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬২৬)

শিক্ষা

আলোচ্য হাদিস দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়,

১. রমজান মাসে রোজা রাখা ফরজ এবং তা ইসলামের পঞ্চস্তম্বের অন্যতম।

২. রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসের দিনের বেলা কিছু বৈধ বিষয় (পানাহার ও স্ত্রী সম্ভোগ) পরিহার করা।

৩. সুফি আলেমরা রোজাকে আত্মিক পরিশুদ্ধি লাভের সবচেয়ে বড় উপায় মনে করেন।

৪. নফল ইবাদত ফরজ ইবাদতের অপূর্ণতা দূর করে। 

৫. সব নফল ইবাদতের মর্যাদা সমান নয়। যেমন নফল ইবাদতের ভেতর মুহাররমের রোজা এবং নফল নামাজের ভেতর তাহাজ্জুদের নামাজ অধিক মর্যাদাবান। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)