গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে চীনে ১১ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
13 জুন 2021, 03:06 দুপুর
•
801 বার পঠিত
চীনে গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। রবিবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের ঝাংওয়ান জেলার শিয়ান শহরে এই ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর শতাধিক মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন গুরুতর আহত।
শিয়ান শহরের পৌর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল, দুর্ঘটনার পর ‘বহু’ মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে আপাতত উদ্ধার অভিযানেই দেয়া হচ্ছে বেশি মনোযোগ।
জানা গেছে, শিয়ান শহরের বাসিন্দারা এয়ানহু মার্কেটে নাস্তা ও সবজি কেনাকাটা করার সময় ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর শতাধিক মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৪৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।