গ্রেফতার হলেন কাতারের অর্থমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
06 মে 2021, 07:39 বিকাল
•
251 বার পঠিত
অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আলী শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৬ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ব্লমবার্গের খবরে এমন তথ্য মিলেছে।
এদিকে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন নথি পর্যালোচনা করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
২০১৩ সালের জুনে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা গ্রহণের পর আল-এমাদিকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি সেই দায়িত্ব পালন করে আসছেন।