বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

অনলাইন নিউজ পোর্টাল 01 এপ্রিল 2021, 03:59 দুপুর 83 বার পঠিত
গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তার এক আইনজীবী। এক ভিডিও কনফারেন্সে তাকে সুস্থ দেখা গেছে বলে জানান ওই আইনজীবী।

আইনজীবী মিন মিন সো জানান, সু চি তার আইনজীবীদের সঙ্গে সামনা-সামনি সাক্ষাৎ করতে চেয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা করতে রাজি হননি।

তিনি আরো বলেন, সু চিকে সুস্থ দেখা গেছে, তার অবস্থা ভালো আছে। বুধবার ভিডিও কনফারেন্সে শুধুমাত্র সু চির বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে আলোচনা হয় বলে জানান মিন মিন।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের দিনই সামরিক বাহিনীর হাতে আটক হন সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ছয়টি হ্যান্ড-হেল্ড রেডিও আমদানি ও করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া সম্প্রতি দুটি সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক সরকার।