বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ১৪৬

মোহাম্মদ খাইরুল আমিন 11 এপ্রিল 2025, 02:32 দুপুর 330 বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ১৪৬

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বোমা হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায়।

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধারকর্মীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।

এই হামলাগুলো গাজায় রাতভর চলেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৫০,৮৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন। 

এছাড়া গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ইতোমধ্যে ১,৫২২ জন নিহত এবং ৩,৮০০ জনের বেশি আহত হয়েছেন।

গাজার মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।