বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৯৮৫ জনে

মোহাম্মদ খাইরুল আমিন 18 ফেব্রুয়ারি 2024, 06:56 বিকাল 193 বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৯৮৫ জনে

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখ-ে কমপক্ষে ২৮,৯৮৫ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১২৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৮,৯৮৫ জনে দাঁড়ালো।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮,৮৮৩ জন আহত হয়েছে।